
শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি পরিবার গ্রেফতার
জাল পাসপোর্ট ও আধারকার্ড তৈরি করে দীর্ঘ ৮ বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি পরিবারকে গ্রেফতার করলেন পুলিশ। রবিবার (৫ এপ্রিল ) ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত সংলগ্ল এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের নাবালিকা মেয়েকে গ্রেফতার করে এনজেপি থানা পুলিশ। ধৃতদের নাম আজম আলী ও তার স্ত্রী রিমা আক্তার। পুলিশ সূত্রে প্রকাশ, ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে বৈধ কাগজপত্র নিয়ে করতে প্রবেশ করে তারা। পরবর্তীতে ২০১৯ সালে স্বামী – স্ত্রীর ভিসার মেয়াদ এবং ২০২১ সালে তাদের মেয়ের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। পরিচয় গোপন রেখে জাল আধারকার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে আজম আলী। এই জাল নথির সাহায্যে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ ও করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন পরিবারটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে এবং সত্যতা সামনে আসে। অবৈধভাবে ভারতে বসবাস। সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল ) ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
![]()









