- - -

শিলিগুড়িতে ৪ কোটি টাকার হিরে উদ্ধার

Print News

শিলিগুড়িতে ৪ কোটি টাকার হিরে উদ্ধার

 

পাচারের আগের উত্তরবঙ্গের শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ কোটি টাকার বেশি মূল্যের হিরে সহ একব্যক্তিকে গ্রেফতার করলো ডিআরআই। ধৃতের নাম দীপক সুখলাল মেহেতা। দিল্লির বাসিন্দা। ডিআরআই সূত্রে প্রকাশ, নেপাল থেকে হিরে এনে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করে ছিল অভিযুক্ত। বাগডোগরা বিমানবন্দরের বাইরে সন্দেহের ভিত্তিতে তাকে দাঁড় করানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ির ডিআরআই অফিসে নিয়ে আসা হয়। সেখানেই তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৮০৮• ৩৫ ক্যারেট হিরে উদ্ধার হয়। অভিযুক্ত এই হিরের কোনও বৈধ নথি দেখাতে পারেনি। উদ্ধার হওয়া হিরের বাজার মূল্য প্রায় ৪ কোটি ৩৪ লক্ষ ১৪ হাজার ৬ শত টাকা। জানা যায়, দীপক সুখলাল মেহেতা কয়েকদিন আগে দিল্লি থেকে বাগডোগরায় আসে। এরপর নেপালে যায়। সেখান থেকে হিরে নিয়ে ভারত – নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিজ্ঞ বিচারক।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa