- - -

শিলিগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বাড়িতে জলে ডুবে একব্যক্তির মৃত্যু !

Print News

শিলিগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বাড়িতে জলে ডুবে একব্যক্তির মৃত্যু

 

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বহু এলাকা। এরই মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ডের দার্জিলিং মোড়ের উজানু শিবনগর এলাকায় একব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃতব্যক্তির নাম রাকেশ কুমার শাহ, মূলত বিহারের বাসিন্দা ছিলেন। গত কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে শিলিগুড়িতে বসবাস করছিলেন। রেগুলেটেড মার্কেটে একটি ডিমের গুদামে কাজ করতেন। স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রবল বৃষ্টিতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ে। অনুমান করা হচ্ছে, রাকেশ বাড়িতে ঘুমিয়ে ছিলেন এবং জল ঢুকে যাওয়ার বিষয়টি টের পাননি তিনি। ফলে জলে  ডুবে মৃত্যু হয় তার। শুক্রবার (১৯ জুন) সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa