- - -

শিলিগুড়িতে পাচারের আগে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার, গ্রেফতার ২

Print News

শিলিগুড়িতে পাচারের আগে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার, গ্রেফতার ২

 

উত্তরবঙ্গের শিলিগুড়ির জঙ্গলি বাবা মন্দির রোডের কাছে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার করলো বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ২ জন। ধৃতদের নাম চুমির আলি এবং মইউদ্দিন। ২ জনই আসামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারী ) বাগডোগরা থানার পুলিশ খবর পায়, আসাম থেকে শিলিগুড়ি হয়ে বিদেশী সিগারেট পাচার করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে জঙ্গলি বাবা মন্দির রোডের কাছে নজরদারি শুরু করে পুলিশ। আসাম থেকে আসা একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে দাঁড় করানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে বেশ কয়েক কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। ট্রাক চালকের কাছে সিগারেটের নথি চাওয়া হলে তিনি কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই পুলিশ ট্রাক থেকে প্রায় ২০ লক্ষ টাকার বিদেশী সিগারেট উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃতদের মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa