
শিলিগুড়িতে ট্রলিতে করে গাঁজা পাচারকালে ১ জন গ্রেফতার
উত্তরবঙ্গের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় সাফল্য। রবিবার (১৫ ফেব্রুয়ারী ) গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহানন্দা ব্রিজের নীচে অভিযান চালিয়ে গাঁজাসহ একব্যক্তিকে গ্রেফতার করলো ডিডি। ২টি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১ কিলো ৮শত গ্রাম গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম ভরত কুমার দাস। কলকাতার বাসিন্দা। অভিযুক্ত কোচবিহার থেকে গাঁজা নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্য ছিল। তার আগেই অভিযান চালিয়ে গাঁজা সহ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে ডিডি।
![]()









