- - -

শিলচরে সামাজিক মাধ্যমে ” ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ” লিখে আটক যুবক

Print News

শিলচরে সামাজিক মাধ্যমে ” ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ” লিখে আটক যুবক

 

ভারতের সেনারা যখন পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদকে ধ্বংস করছে, ঠিক সেসময় ” ইসলামের বিজয় হবে  ইনশাল্লাহ” লিখে পাকিস্তান ,তুরস্ক, বাংলাদেশ সহ ৮টি দেশের পতাকা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হলেন এক যুবক। আসামের কাছাড় জেলার শিলচর ঘুংগুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীর নাসিম লস্কর নামে এক যুবক সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামে একব‍্যক্তি এফআইআর দাখিল করেন। বৃহস্পতিবার (৮ মে) সাংবাদিকদের স্থানীয় যুবকরা জানিয়েছেন, শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্করের পোস্টটি দেখে ঘুংগুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে পৌঁছে নাসিম লস্করকে আটক করে নিয়ে যান। এদিন স্থানীয়রা সহ প্রশাসনের কর্মকর্তারা আসাম মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার কাছে দেশদ্রোহী কার্যকলাপে জড়িত নাসিম লস্করকে কঠোর শাস্তির দাবি করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa