- - -

শিবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির দায়িত্ব পালন

Print News
শিবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির দায়িত্ব পালন
নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত শিবপুর প্রেসক্লাবের নির্বাচন হলেও আনুষ্ঠানিকভাবে নির্বাহী কমিটির নিকট দায়িত্ব বুঝিয়ে দেয়নি আহ্বায়ক এড. বদরুল আলম। টাল মাটাল অবস্থায় চলছিলো শিবপুর প্রেসক্লাব।
আহ্বায়ক ১৪ অক্টোবর ফলাফল ঘোষণা দিয়ে আড়াইমাস আসেনি ক্লাব কার্যালয়ে। বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হলে শুক্রবার (২৯ ডিসেম্বর) হতে দায়িত্ব পালন শুরু করেছে নবনির্বাচিত কমিটি। ইতিপূর্বে ৯ জন সদস্য আহ্বায়কের কাছে পদত্যাগপত্র দিলে পরক্ষনে আবেদনকারীরা গঠনতন্ত্র দেখে পুনরায় পদত্যাগপত্র প্রত্যাহার করেন ৭ জন।
শিবপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক পদত্যাগপত্র গ্রহণ কিংবা কমিটি বিলুপ্ত করতে পারে না বিধায় এ আহ্বায়ক কমিটির মেয়াদ পার হওয়ায় কমিটি বহাল এবং দায়িত্ব পালন শুরু করছে। তাছাড়া প্রেসক্লাব পরিচালনা সংক্রান্ত বিষয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) ক্লাব কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa