- - -

শিবপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Print News

শিবপুর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 

আজ ১৫:জুলাই সোমবার সকালে,নরসিংদীর শিবপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। উক্ত আইন শৃঙ্খলা মিটিংয়ে মাদকদ্রব্য ক্রয়,বিক্রয় ও সেবন বন্দ করা , কিশোর গ্যাং, সন্ত্রাস, সড়ক দুর্ঘটনা রোধ, বিদ্যুতের লোডশেডিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ফেরদৌসী ইসলাম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন নিপুন,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান সহ সকল দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa