- - -

শিবগঞ্জে ঐতিহ্যবাহী ‘গাদ্দি’ খেলার উদ্বোধন

Print News

শিবগঞ্জে ঐতিহ্যবাহী ‘গাদ্দি’ খেলার উদ্বোধন

 

গ্রাম বাংলার ঐ,তিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো ‘গাদ্দি’ (স্থানীয় নাম) খেলা। তবে কালের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। স্থানভেদে খেলাটির নাম বর্দন বা বাদল থাকলেও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ‘গাদ্দি’ নামে পরিচিত।
গ্রামীণ এই খেলাধুলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে রোববার (১৩ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামো টিকোরী গ্রামে একটি আম বাগানে উদ্বোধন করা হয়। নামো টিকোরী যুব সংঘের আয়োজনে গাদ্দি টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল।
উদ্বোধনী খেলায় যে দল দুটি অংশগ্রহণ করে নিরালা গোত্র গ্রাম যুব সংঘ বনাম প্রবাসী গাদ্দি দল নামো টিকোরী।
নামো টিকরি যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিমুল আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুজ্জামান শিমুল সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করে।ৎশিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরাও উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা।
খেলা দেখতে আসা সাইরুল ইসলাম বলেন, এতো জাঁকালোভাবে এ ধরনের প্রাচীন খেলা দেখতে পারবো ভাবতেই পারিনি। এ ধরনের খেলার মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দৃঢ় হয়। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।
খেলার আয়োজক নামো টিকরি যুব সংঘের সভাপতি নরুল ইসলাম মারুফ বলেন, গ্রাম বাংলার মানুষের খেলাধুলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মরা আজকে মাদক ও মোবাইল ফোনের ওপর বেশি আসক্ত হয়ে পড়ছে। তাদের এ বয়সে শারীরিক কসরত, মাদক থেকে দূরে রাখতে নতুন প্রজন্মের কাছে এসব খেলাধুলা তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa