
শিক্ষিকা এ্যানী বড়ুয়ার চতুর্থ প্রয়াণবার্ষিকীতে অষ্টপরিস্কারসহ সংঘদান ও শিক্ষাবৃত্তি প্রদান
মেহের আটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানী বড়ুয়ার চতুর্থ প্রয়াণ বার্ষিকী, পন্ডিত জন্মজয় বড়ুয়া, ইন্দ্রজয় বড়ুয়া, তাদের সহধর্মিণী, পরলোকগত সন্তানগণ, তাদের সহধর্মিণী, ঠাকুমা জ্যোৎস্নাময়ী বড়ুয়া, জ্যোতির্ময়ী বড়ুয়া, পিসী শচী বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা পিতা জিন প্রসাদ বড়ুয়ার পারলৌকিক সুখ শান্তি ও সদ্গতি কামনায় অষ্টপরিস্কারসহ সংঘদান ও শিক্ষিকা এ্যানী বড়ুুয়া’র স্মৃতি স্বরণে শিক্ষা বৃত্তি প্রদান গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার উনাইনপুরা লংকারাম বিহারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব ও তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত শরণসেন মহাথেরো। উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক ও উনাইনপুরা লংকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত রতনানন্দ থেরো। প্রধান জ্ঞাতি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা, বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে.বি.এস আনন্দবোধি থেরো। বিশেষ অতিথি ছিলেন, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের দপ্তর সম্পাদক ও পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত বুদ্ধসেবক থেরো। প্রধান ধর্মদেশক ছিলেন প্রজ্ঞা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণ শাহমীরপুর দেয়াংপাহাড় শাক্যমুনী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জয়সেন থেরো। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভদন্ত শ্রদ্ধাপ্রিয় ভিক্ষু, ভদন্ত সত্যজিৎ ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাসেন ভিক্ষু প্রমুখ।সংঘদানে সকল জ্ঞাতীগনের স্বরণে পুণ্যদান করে সকলে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।
![]()









