- - -

শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন

Print News

শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে : আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন

 

নরসিংদী প্রেসিডেন্সি কলেজ এর নবীনবরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানটি নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন সাবেক মহাসচিব বি,এল,এফ, ই ,এ এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য। প্রধান অতিথি বলেন প্রত্যেক শিক্ষার্থী যেন , শিক্ষিত না হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়, সুশিক্ষায় শিক্ষিত হলেই প্রত্যেকের মা-বাবা আপনজন সবাই গর্ববোধ করবে ।আর ছেলে মেয়েরা অর্থ ইনকাম করলে আনন্দে আত্মহারা হওয়ার কারণ নাই, কারণ অনেকেই অর্থ ইনকাম করে অবৈধ ভাবে। ছেলেমেয়েরা যে টাকা ইনকাম করে সেই টাকা বৈধ না অবৈধ সেইদিকে অভিভাবকদের খেয়াল রাখার প্রয়োজন। সৎ ভাবে ইনকাম
এর টাকা দিয়ে দুই বেলা দুই মুঠো ভাত খাইলে ও গর্ববোধ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত দেশ হতে উন্নত মধ্যবিত্ত দেশের পরিণত করার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ একটি স্মার্ট কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে , স্মার্ট বাংলাদেশ হলে আমার মনে হয় বর্তমানে মানুষ অপরাধ করে যেভাবে পার পেয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ হলে মানুষ অপরাধ ,দুর্নীতি করে পার পাবে না। প্রত্যেকটি মানুষের সম্পদের ডাটা থাকবে কি পরিমান অর্থ ইনকাম করেছে কি পরিমান অর্থ জমা হচ্ছে তা অতি সহজেই জানা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন। সেজন্য আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পিতা-মাতা আপনজন যারা আছেন তারা তোমাদেরকে নিয়ে গর্ববোধ করার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। প্রেসিডেন্সি কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন ডিরেক্টর বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন। স্বাগত বক্তব্য রাখেন কানিজ ফাতেমা অধ্যক্ষ নরসিংদী প্রেসিডেন্সি কলেজ,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, ওমর ফারুক তারেক , ওবায়দুল হক প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa