
শাহ আলম বিল্লাল পেয়েছেন গুণীজন সংবর্ধনা
৪ নভেম্বর শনিবার ময়মনসিংহ শিকড় সাহিত্য পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয় ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হলরুমে। শিকড়ের টানে বিভিন্ন জেলা থেকে এসে মিলিত হয়েছেন কবি, ছড়াকার, সাংবাদিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রধান আলোচক ছিলেন মাহমুদুল হাসান নিজামী। কবি, ছড়াকার, সাংবাদিক ও শিক্ষক শাহ আলম বিল্লাল কে বাংলা সাহিত্য অবদান রাখার জন্য শিকড় সাহিত্য পরিষদের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি হানিফ রাজা, সভাপতি শিকড় সাহিত্য পরিষদ এবং শাহীন শাহ সাধারণ সম্পাদক, শিকড় সাহিত্য পরিষদ।
![]()









