
শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাচারি বাড়ি
জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন তৌজির অন্তর্গত ডিহি শাহজাদপুরের জমিদারী একদা নাটোরের রানী ভবানীর জমিদারীর অংশ ছিল। ১৪৪০ ইং সনে শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র তের টাকা দশ আনায় এই জমিদারী কিনে নেন। জমিদারীর সাথে সাথে শাহজাদপুরের কাচারী বাড়িটি ও ঠাকুরের পরিবারের হস্তগত হয়েছিল বলে ধারণা করা হয় । এর আগে এই বাড়ির মালিক ছিল নীলকর সাহেবরা। ১৮৯০ থেকে ১৮৯৭ পর্যন্ত মাত্র ৮ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরে জমিদারী দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিলাইদহে । সম্ভবত ঃএই কারণে শিলাইদহে তার বাসগৃহ কুঠিবাড়ি নামে শাহজাদপুরের বাড়িটি কাচারি বাড়ি নামেই পরিচিতি। শাহজাদপুরের কাছারি বাড়ি ইন্দো ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন। ভবনটির দৈর্ঘ্যে ২৬.৮৫ মিটার, প্রশস্তে ১০.২০ মিটার এবং উচ্চতায় ৮.৭৪ মিটার। ভবনটির প্রতি তলায় সিঁড়ি ঘর ব্যতীত বিভিন্ন আকারে ছোট সাতটি করে কক্ষ রয়েছে। ভবনটির উত্তর ও দক্ষিণে একই মাপের প্রশস্ত বারান্দা, বারান্দার গোলাকৃতি জোড়া মাপের থামের উপরাংশে অলংকরণ, বড় মাপের দরজা জানালা ও ছাদের উপরে প্যারাপেট দেওয়ালে পোড়ামাটির কাজ বিশেষ ভাবে লক্ষণীয়।
১৯৬৯ সালের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়।
প্রায় একতলাও দোতলার ছাদ পুর্ননির্মাণ সহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে ভবনের রবীন্দ্র জীবনভিত্তিক আলোকচিত্র ও এই বাড়িতে প্রাপ্ত আসবাবপত্র নিয়ে স্মৃতি জাদুঘর রুপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। শাহজাদপুরের কাচারী বাড়িতে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারিত আসবাবপত্র ও কোভিদ ব্যবহৃীত জিনিসপত্র। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই তিনি রচনা করেছেন, সোনার তরী, চিত্রা, কল্পনা, পোস্টমাস্টার , নাটক বিসর্জন এর মত অন্যান্য প্রবন্ধ। শাহজাদপুরের কাছারি বাড়িতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে কাচারী বাড়ি ওকোভিদ ব্যবহারিত জিনিসপত্র ঘুরে দেখে যায়। প্রতিবছরবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা করে থাকেন তারা।
![]()








