- - -

শাহজাদপুরে ধানের বাম্পার ফলনে খুশি চাষিরা

Print News

শাহজাদপুরে ধানের বাম্পার ফলনে খুশি চাষিরা

 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চলতি রোপা আমন মৌসুমে ধান কাটা শুরু করেছে স্থানীয় কৃষকেরা মাঠে মাঠে সোনালী পাকা রোপা আমন ধানের বাম্পার ফলন হওযায় ও ভালো দাম পাওযায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ কম , রোগ ও পোকামাকড়ের আক্রমণ ও কম হয়। সাড়ে তিন মাসেই কৃষক এ ফসল ঘরে তুলতে পারে। এতে করে কম খরচ লাভজনক হওয়ায় এবং রোপা আমন ধানের খর গো খাদ্য হিসেবে ব্যবহার করতে পাড়ায় ও বাজার মূল্য ভালো থাকায় রোপা আমন চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এই উপজেলার রোপা আমন চাষীদের। রোপা আমন মৌসুমে একটি জনপ্রিয় জাত হল আ্যারাইজেড এ জেড (হাইব্রিড) ৭০০৬। এ জাতের রোপা আমন ধান চাষে বিঘা প্রতি গড় ফলন হয় ১৭ থেকে ১৮ মণ। সাড়ে তিন মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারেন। ফলে ধান কাটার পরেই সরিষা চাষ করতে পারে কৃষক। চলতি মৌসুমে এ উপজেলার প্রায় ২৯০ হেক্টর জমিতে আবাদকৃত রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের গাড়াদাহ গ্রামের কৃষক মো: হুমায়ুন কবির বলেন – এ বছর আমি ৩০ শতক জমিতে রোপা আমন ধানের আবাদ করেছি , ধানের ফলন ভালো হয়েছে , বাজারদর ও ভালো পেয়েছি। শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের মাঠ পরিদর্শন করার সময় – শাহজাদপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ বলেন – অল্প দিনে রোপা আমন ধান ঘরে ওঠার ফলে কৃষকরা সহজেই সরিষা চাষে যেতে পারবে। কৃষকদের মাঝে বিনামূল্য আধুনিক জাতের রোপা আমন ধান এবং সার বিতরণ করেছি। আগামীতে এ উপজেলার রোপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে এ আশা প্রকাশ করেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa