- - -

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষন : যুবক আটক

Print News

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষন : যুবক আটক

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া যায় । এ ঘটনায় রায়হান মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ । এলাকাবাসী সূত্রে জানা যায় , দীর্ঘ দিন ধরে ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনে বিভিন্ন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। একশ্রেণীর যুবক, কিশোর , কিশোরগ্যাংরা স্টেশনে বিশ্রামগার দখল করে বসে আড্ডা দিতে দেখা যায় । আবার কেউ চা- স্টল , পান- সিগারেট দোকান, মুড়ি – চানাচুর দোকানে বসে আড্ডা বসতে দেখা যায় । প্রতিদিন শতশত যাত্রী এ স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় আন্তঃ নগর ও লোকাল ট্রেনে যাতায়াত করে । স্টেশনে চুরি , ছিনতাই সহ নানা অপরাধ হলেও কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় দিন দিন অপরাধ দৌরাত্ম্য বেড়েই চলেছে । কারো নিরাপত্তা নেই রেলস্টেশনে । এর পূর্বে অনেক রেলওয়ে পুলিশ ফাড়িতে ইনচার্জ দায়িত্ব পালন করার পর অপরাধ অনেক দমন ছিল । পুলিশ ফাঁড়িতে কোনো দালাল চক্র কে বসতে দিতো না । উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ নিয়ে অপরাধ দমন করতেন । এদিকে গত বুধবার রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্ত নগর ট্রেনে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ভুলে নেমে যায় । এ-সময় কিশোরী বিশ্রামগারে আশ্রয় নিয়ে বসেছিল। প্রলোভন দিয়ে কিশোরীকে নিয়ে ধর্ষণ করা হয় ।

পরে কিশোরী বৃহস্পতিবার বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় নিরবে কাঁদতে থাকলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনা তথ্য গুলো খুলে বলে । পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে নিজগাঁও গ্রামের রায়হান মিয়াকে আটক করে রেল পুলিশ ফাড়িতে নিয়ে আসে । তখন পুলিশ ওই কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করায় । পুলিশ জানায়, এবিষয় টি নিয়ে তদন্ত চলছে এবং এ বিষয়ে ওই কিশোরী অভিভাবক আসার পর মামলা দায়ের করা হবে । বর্তমানে রায়হান মিয়া ও কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

Loading

Facebook
Twitter
LinkedIn