- - -

শায়েস্তাগঞ্জ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুস্প অর্পন , কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Print News

শায়েস্তাগঞ্জ জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পুস্প অর্পন , কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষ্য ১২ অক্টোবর সন্ধার পর শায়েস্তাগঞ্জ রেলওয়ে অফিস কক্ষে আলোচনা সভা , কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় । প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মিয়া পরিচালনায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উপলক্ষ্য সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ছালেক মিয়া , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুউজ্জামান মাসুক । আলোচনা শুরু পূর্বে সকল শ্রমিক লীগ নেতাকর্মীকে নিয়ে রেলওয়ে পার্কিং এলাকায় শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পিতা অর্পন করা হয় । পুস্পিতা অর্পন শেষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ আক্তার হোসেন , মোঃ আক্কাস আলী , পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম , শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক লীগের নেতা মোঃ মহারাজ মিয়া , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল শহিদ প্রমুখ । বক্তব্য শেষে সংগঠনের সকলকে নিয়ে দোয়া মিলাদ মাহফিল শেষে কেক কাটা হয় ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa