
শায়েস্তাগঞ্জ ইউপিতে শান্তি পূর্ণভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি পণ্য বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভতুর্কি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে টিসিবি কার্ডের মাল শান্তি পূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে ।
সোমবার (১০ জুন ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে টিসিবি ডিলার মোঃ মোজাম্মেল হক সফিক নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার ২ কেজি মসুর ডাল , ২ লিটার তেল ও ৫ কেজি চাউল বিতরণ করা হয়েছে । টিসিবি পণ্য পেয়ে ফ্যামিলি কার্ড ধারীরা খুব খুশি । টিসিবি বিতরণ সময় উপস্থিত ছিলেন টেগ অফিসার উপজেলা সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান ,সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , ইউপি সদস্য সহ ইউপি কর্মকর্তা- কর্মচারী বৃন্দ ।
![]()









