- - -

শায়েস্তাগঞ্জে মহাসড়কে কদমতলী নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত । আহত ২০

Print News

শায়েস্তাগঞ্জে মহাসড়কে কদমতলী নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত । আহত ২০

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়কে কদমতলী নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । এঘটনায় আহত হয়েছে অত্যন্ত ২০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কদমতলী এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান । ওসি জানান , নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা গামী রয়েল পরিবহন বাসের সঙ্গে সিলেট গামী এনা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। নিহতরা হলেন – মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহি বাগ এলাকার মৃত আবুল খায়ের ছেলে মোঃ হামিদ মিয়া (৬০) এবং নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের মুকিত মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (৩৫)। আহত হন দুই বাসের ২০ জন যাত্রী । এঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত দের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে । হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত হয় বলে নিশ্চিত করেছেন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের তদন্ত ওসি সঞ্জয় চক্রবর্তী। হাসপাতালে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa