
শায়েস্তাগঞ্জে বাছিরগঞ্জ বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাছিরগঞ্জ ( সুতাং) বাজারে এলজিইডি সড়কের নীচে পরিত্যক্ত সরকারি খাস ভূমি জোর পূর্বক অবৈধ দখল করে দোকান নির্মাণের অভিযোগ। উপজেলার নুরপুর ইউনিয়নে বাছিরগঞ্জ ( সুতাং) বাজারে স্থানীয় এক অর্থশালী এই পাকা পিলার দিয়ে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করে যাচ্ছে নিরবে । প্রশাসন নিরব। অত্র ইউনিয়নের চানপুর ও আলগাপুর গ্রামের প্রায় ২০- ২৫ জন নাম প্রকাশ্যে অনু ইচ্ছুক মুরুব্বিরা জানান , ঢাকা – সিলেট মহাসড়কের নুরপুর সড়ক হতে সুরাবই সড়ক পর্যন্ত এলজিইডি পাকা সড়ক । এদিকে সুতাং নদী ব্রীজের পূর্ব পাশে বাছিরগঞ্জ বাজার । ফলে সুতাং নদী ব্রীজের পূর্ব পাশ নীচ থেকে উওর মূখী চানপুর , আলগাপুর , আমিনপুর , কান্দিয়া, রতনপুর , কাটাখালি সহ আরো ৫- ৬টি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের বসবাস এবং সুতাং নদীর তীরের উপর দিয়ে একমাত্র তাদের চলাচলের রাস্তা শতাধিক বছর যাবত । রাস্তা প্রশস্ত প্রায় ২২ ফুট । এ রাস্তা দিয়ে বিভিন্ন যাত্রী ও মালমাল যানবাহন হিসেবে ব্যবহার। এসব গ্রামে প্রচুর বিভিন্ন ব্যবসায়ী , চাকুরী জীবী , প্রবাসী বসবাস । আজ ২ অক্টোবর সকালে ওই বাছিরগঞ্জ (সুতাং) বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় , সুতাং ব্রীজের পূর্ব পাশে নীচে এলজিইডি সড়কের নীচে দীর্ঘ দিন ধরে বাজারের ময়লা- আবর্জনা এনে সরকারি পরিত্যক্ত গভীর জায়গায় স্তুুপ করে ফেলে বরাট করে ।

এ সুযোগে নুরপুর ইউনিয়নের নুরপুর উওর নোয়াটি গ্রামের আব্দুস শহীদের পুত্র অর্থশালী আব্দুল মতিন (৪২) এলজিইডি পরিত্যক্ত সরকারি ভূমি থেকে ময়লা- আবর্জনা উওোলন করে সুতাং নদীর তীরের নীচে ফেলে দেয় এবং মশা- মাছি উপদ্রব দেখা দিচ্ছে দূর গন্ধে । পথচারী চলাচলে নানা সমস্যাসহ নানা রোগে দেখা দিতে পারে। ময়লা- আবর্জনা ফেলে দিয়ে এলজিইডি সরকারি খাসজমি বন্দোবস্ত না নিয়ে প্রায় ৩ শতাংশ ভূমি উপর জোর পূর্বক দখল করে অবৈধ ভাবে পাউন্ডেশন বড় পাকা পিলার দিয়ে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে নিরবে । এতে করে ৮-৯টি গ্রামের জনগণ ও বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে । ব্যবসায়ীরা মনে করেন , আব্দুল মতিনের অবৈধ ভাবে সরকারি খাস ভূমি দখল করা দোকান নির্মাণ দেখাদেখি অন্যান্যরাও বাজারে থাকা সরকারি খাস ভূমি দখল করে আরো দোকান নির্মাণ করবেন । অনেকের ধারণা করেন আব্দুল মতিন সরকার থেকে খাসের ভূমি লীজ এনে দোকান নির্মান করলেও আমাদের আপওি নেই কিন্তু উপজেলা প্রশাসন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্ম কর্তা , এলজিইডি কর্মকর্তা নিরব রয়েছে । আব্দুল মতিন বাজারের ব্যবসায়ী ও অভিযোগ কারী গ্রামবাসীকে বলেন , অবৈধ ভাবে এলজিইডি সরকারি খাসজমি দখল করেনি । উপরে ম্যানেজ করে যথা যথ প্রক্রিয়ার মাধ্যমে লীজের জন্য আবেদন করেছি এবং দখল পজিশন দেখাতে হয় । যা বর্তমানে প্রক্রিয়াধীন চলছে বলে তিনি এলজিইডি সরকারি খাসজমিতে দোকান নির্মাণ করে যাচ্ছেন । এ ব্যাপারে ৮ – ৯টি গ্রামের লোক চলাচলে বিঘ্ন না ঘটে এবং এলজিইডি সরকারি খাস ভূমি লিজ আছে কি সঠিক যাচাই -বাঁচাই করে জেলা ও উপজেলা প্রশাসন সরজমিনে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে এলাকাবাসী দাবী ।
![]()









