- - -

শায়েস্তাগঞ্জে ডোবার পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু

Print News

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডোবার  পানিতে  ডুবে রিহান মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২ আগষ্ট ) সাড়ে ১১ টায় উপজেলার নুরপুর ইউনিয়নের বারলারিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে ।নিহত শিশুটি ওই এলাকার  মোঃ সাইদুর রহমানের ছেলে ।

জানা যায়, নিহত শিশুর মা ঘরের ভেতর কাজে ব্যস্ত থাকায় শিশুটি এক খেলা খেলতে খেলতে পর্যায়ে সবার অগোচরে চৰে যায় ।

অনেক্ষণ পর নিহতের  মা তাকে ঘরের বাহিরে উঠানে খুঁজতে থাকে।এক পর্যায়ে বাড়ির চারদিক খোঁজা খুঁজির পর বাড়ির ঘরের পাশে ডোবার পানিতে ভাসতে দেখেন মা। এসময় মা’র আত্মচিৎকারে  বাড়ির ও প্রতিবেশীরা নিহত রিহান মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়।সেখানে  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন ।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa