- - -

লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ মাদক কারবারি আটক

Print News

লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ মাদক কারবারি আটক

 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের, দিঘলিয়া চৌরাস্তা বটতলা থেকে ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। মাদক মুক্ত নড়াইল জেলা গড়তে নড়াইল জেলা পুলিশ সুপার মুহা: মেহেদী হাসান এর নির্দেশনায় একটি গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়ের সার্বিক ব্যবস্থাপনায় এসআই মামুন এর পরিচালনায় ও এএসআই মিকাইল, ও এএসআই বাচ্চু শেখ এর বিশেষ অভিযান পরিচালনা করে, লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের উঃ পাড়ার ওলিয়ার রহমানের ছেলে হাসিব শেখ (সম্রাট) (২৯) ও এক ই গ্ৰামের সরোয়ার মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩০) কে গত ২ জুলাই মঙ্গলবার বিকাল ৫,২৫ মিনিটের সময় দিঘলিয়া চৌরাস্তা থেকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এবং তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে আসামীদের নড়াইল আদালতে প্রেরণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa