- - -

লেখক ভাবনা

Print News

লেখক ভাবনা
মো.কামাল উদ্দিন

কি লিখবো, কেন লিখবো, কি নিয়ে লিখবো?ভাবনার শেষ নেই, একজন লেখক, লেখার জন্য ভাবনা করতে পারে,বা লিখার জন্য ভাবনা করা উচিৎ, তবে লেখার জন্য যেমন ভাবনা করতে হয়, তেমনি লিখেও অনেক সময় ভাবনা করে,বা লেখাটায় ভেবে তোলে, সেটাই সাবাভিক, প্রতিটি লেখকের একটি কোমলমতি শিশুদের মতোই মন যেমন আছে, তেমনি একজন লেখকের স্বাধীনতাও আছে। লেখালেখি শুরু করেছিলাম অনেক বছর আগে থেকে, তবে আমি যা লিখেছি তারচেয়ে বেশী পড়বার চেষ্টা করেছি।লিখতে হলে পড়তে হবে,পড়ার কোন বিকল্প নেই। আমি একসময় নিয়মিত ভাবে লিখে যাইতাম সমানতালে দৈনিক আজাদী ও পূর্বকোন এবং সুপ্রভাত বাংলাদেশ পত্রিকা সহ অসংখ্য সাপ্তাহিক পত্রিকায় লিখতে হতো।বিশেষ করে আমার সাপ্তহিক সময়ে আলো পত্রিকা তে,তবে আমার একটা খারাপ অভ্যাস, আমি কোন ছোট্ট লেখা লিখতে পারিনা,লিখতে হলে তথ্য দিয়ে গবেষণা মুলুক বিস্তারিত লেখা লিখতে হয়। তাঁর জন্য আমার প্রচুর বই পড়তে হয়,লেখার জন্য বই সংগ্রহ করতে করতে আমার বাসা ও অফিস এখন ছোটখাটো একটি বই সংগ্রহ শালা পরিনত হয়েছে।
এক সময় মনে যখন যা আসতে তা লিখে নিতাম,তবে, বিষয় ভিত্তিক বেশি লিখতাম। বেশ কিছু বছর আগের মত লিখবার প্রতি মনযোগ দিতে পারিনা। আগে মনে মনে ভাবতাম, আমার সংগ্রহকৃত হাজার হাজার বই সমূহ একেকটা করে আবারও নিয়মিত পড়তে শুরু করবো।কিন্তু বাস্তবে আগের মত লিখার বা পাঠ করার ইচ্ছে পোষণ করে না।দিনদিন মাথা থেকে সব কিছু হারিয়ে যাচ্ছে।
এখন মাঝেমধ্যে চিন্তা করি এমন হচ্ছে কেন? তবে বাস্তবতা নিরিখে যদি বলি আগে আমরা দেশ ও মাটির টানে লিখতাম, মা বাবার প্রতি শ্রদ্ধা নিয়ে লিখতাম।নদী,সাগর, পাহাড়সহ অসংখ্য নিদর্শন নিয়ে লিখতাম।জীবনকে সঠিক পথে ধাবিত করতে লিখতাম।লেখার জন্য লিখতাম।শিকার পথ সুগম্য হওয়ার জন্য লিখতাম। জানবার জন্য লিখতাম।জানার জন্য লিখিতাম। অবুঝ মনের ভাবনা থেকে লিখতাম।প্রিয় লেখকের মুখোমুখি হয়ে যেন কথা বলতে পারি তার জন্য লিখতাম। প্রিয় লেখকের লেখা যেন মনে প্রাণে ধারণ করতে পারি তাঁর জন্য লিখিতাম। দেশ জাতি, শিক্ষা জনগোষ্ঠীর, সাহিত্য, সাংস্কৃতিক, সমাজনীতি, জাতিগতভাবে বৈষম্য, ধর্ম হিংসা পরিহার করার জন্য লিখতাম। কত কিছু নিয়ে লিখার চেষ্টা করেছি তা বলে শেষ করা যাবেনা। একজন লেখক তার লিখক জীবনের সব কিছু লিখে শেষ করে যাইতে পারেনা।তবুও সেই চেষ্টা করে যাবে।আমি আজ বেশ কিছু দিন যাবত শারীরিক ভাবে অসুস্থ, দীর্ঘ দিন কলম ধরা থেকে বিরত ছিলাম। মনে মনে ভাবলাম কেন অহেতুক মিথ্যা সময় নষ্ট করবো,জীবন যতদিন আছে ততই দিনই লিখে যাওয়ার চেষ্টা করবো,হয়তো আমার লেখক ভাবনা মতে সব লেখা লিখে যাইতে পারবোনা। আজকের ছেলে সন্তানরা বই পড়ে না,মোবাইল নির্ভরশীল হয়ে গেছে,আমি চিন্তা করি আমি যে লক্ষ লক্ষ টাকার বই সংগ্রহ করেছি। আমার পরে এই বই সমূহ কে সংরক্ষণ করবেন? আজ-কাল কেউ তো বই প্রেমি নয়!!
আগামীতে আরো বিস্তারিত লিখবো বলে কথা দিচ্ছি, যদি আপনাদের দোয়ায় ভালো থাকি।
সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন, আমার লেখাতে কোন ভুল থাকলে মাপ করে দিয়ে সংশোধন করার পরামর্শ দেবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa