- - -

লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Print News

লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

হবিগঞ্জের লাখাই উপজেলার ৪নং বামৈ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ছুরে রহমানের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকায় লাখাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম।
সহ-সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, এবং সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির। স্বনির্ভর বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহ আলম তালুকদার এবং উপজেলা বিএনপি সদস্য আব্দাল ওয়াদুদ তালুকদার (আব্দাল)।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও বিএনপি সদস্য ফজলে রাব্বি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, বামৈ ইউনিয়ন যুবদলের সভাপতি কাজল মিয়া । ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্থুফা কামাল করসো এবং ১নং লাখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া। মিলাদ মাহফিলে উপজেলা ছাত্রদল নেতা ও ৫নং করাব ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ হাসানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী শরিক হন।

সভার শেষ পর্যায়ে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ। মোনাজাতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa