- - -

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ , একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শমসের নগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি

img 20261110 wa0110
Print News

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ
, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শমসের নগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম
ও ডিনারপার্টি সেন্ট্রাল লন্ডনে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুর রুউফ তালুকদার এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী
ও জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি এবং ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

বিশেষ অতিথি সংগঠন এর সাবেক কনভেনর প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, একাউন্টেট রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক,দিলু মিয়া,
সৈয়দ শামীম ইসলাম,কামরুজ্জামান খাঁন কমরু, শফিকুর রহমান, ও লিটু খাঁন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

গতকাল সোমবার( ৯ ই নভেম্বর) সন্ধ্যায় আমার গাঁও রেষ্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় রিপোর্টের ওপর শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খাঁন, সেলিম আহমেদ, তপু তোফায়েল খাঁন, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের,রাসেল খাঁন, আমিনুর রহমান চৌধুরী,সেলিম আহমেদ, মুহিত মিয়া,সৈয়দ রুয়েজ আহমেদ,সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী,রেজওয়ান রুউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ,সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম, ও সিপার আহমেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ইউনিটি অব মৌলভীবাজার এর সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর অতিসম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংগঠন এর পক্ষ থেকে
ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সভায় বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়,এবং শমসের নগর বিমানবন্দর চালু সহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীতভাবে আহবান জানিয়েছেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী ,ও সংগঠন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ও বাংলাদেশ টিমের সাবেক সংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুর সহ সকল মুরদেগানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুর রহমান।

উক্ত সভায় সংগঠনের বিগত দিনের আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান।
জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরীর বার্ষিক রিপোর্ট পেশ করে উল্লেখ করা হয়েছে রামাদান মাসে প্রায় ১১ লক্ষ টাকার খাদ্য সামগ্রী জেলার ৬০০ শত গরিব পরিবার ও ৬টি এতিম খানায় দেওয়া হয়। এবং ১০০০ হাজার পথচারীদের কে জেলা শহরে ট্রাক দিয়ে বিভিন্ন পয়েন্টে প্যাকেট ইফতার বিতরণ করা হয়।এবং ৫০০ শত পুরুষ ও মহিলা কে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এবং ২ লক্ষ টাকা ব্যায় জেলা সদর থানায় ৪টি টিউব ওয়েল ও রাজনগর থানায় ৪টি টিউব ওয়েল, মোট ৮টি টিউব ওয়েল স্থাপন করা হয়।তাছাড়া আরও ১ লক্ষ টাকা জেলার ২টি স্কুলে ছাত্র ছাত্রীদের কে মাস্ক, ও বৃক্ষ রোপন ও বিতরণ করা, এবং জেলা জজ কোর্টে চেয়ার বিতরণ করা হয়। গত বছর সংগঠনের পক্ষ থেকে ১৪ লক্ষ টাকা মৌলভীবাজার জেলার উন্নয়নে ও আর্তমানবতায় ব্যায় করা হয়। আগামী সম্মেলন এর পূর্বে সবাইকে পুরাতন সদস্য নবায়ন করা এবং নতুন সদস্য সংগ্রহ অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিশেষে সংগঠন এর উপদেষ্টাবৃন্দ সদস্য ফর্ম পূরণ করে মেম্বারশিপ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সমাপনী বক্তব্যে ইউনিটি অব মৌলভীবাজার এর সভাপতি আব্দুর রুউফ তালুকদার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অতীতের মত আগামীতেও সংগঠন এর অগ্রযাত্রায় ও মানবিক প্রজেক্টে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa