- - -

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

Print News

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিহত শিশু মুসা (৪) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মালবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa