- - -

র‌্যাবের অভিযানে ২৩,০০০ পিস ইয়াবা উদ্ধার ১টি কাভার্ডভ্যান’সহ ২ জন গ্রেফতার

Print News

র‌্যাবের অভিযানে ২৩,০০০ পিস ইয়াবা উদ্ধার ১টি কাভার্ডভ্যান’সহ ২ জন গ্রেফতার

 

কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া এলাকা থেকে ২৩,০০০ পিস ইয়াবা উদ্ধার ১টি কাভার্ডভ্যানসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।”

র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি কাভার্ডভ্যানে করে কতিপয় মাদক কারবারী ইয়াবা ট্যাবলেট নিয়ে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছে।”

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ আগস্ট ২০২৪ তারিখ অনুমানিক ০১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের চৌকস আভিযানিক দল একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়াস্থ এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে
টেকনাফ-কক্সবাজারগামী সড়কে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে ২ জন মাদক কারবারী দ্রুত পালায়নের চেষ্টার ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।”

অতঃপর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে কাভার্ডভ্যানের কেবিনে লাল-কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে সর্বমোট ২৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-২৭৮১, জব্দ করা হয়।”

গ্রেফতারকৃত মাদক কারবারী ব্যক্তিরা হলেন,

১। মোঃ সুমন মিয়া (২৫), পিতা-মোঃ শহর উদ্দিন, মাতা-মোসাঃ সুফিয়া বেগম, সাং-আড়ালিয়া, গোলাবাড়ী ইউনিয়ন, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল।”

২। মোঃ রুবেল মিয়া (২৩), পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা-রুমেছা বেগম, সাং-গোলপেছা, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল।”

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তারা পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করতো।”

অতঃপর প্রশাসনের চোখ ফাঁকি দিতে ক্রয়কৃত মাদক কাভার্ডভ্যানে বিভিন্ন কৌশলী পন্থায় লুকিয়ে তাদের গন্তব্যে নিয়ে যেতো। এছাড়া অদ্য র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার চালানটির শেষ গন্তব্য ঢাকা ছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।”

উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa