- - -

রেনেসা হটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র গ্রুপের জয়লাভ

Print News

রেনেসা হটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র গ্রুপের জয়লাভ

 

রেনেসা হটারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ আজ অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় গোসাইর চার মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মাঠে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এই প্রীতিম্যাচ এর আয়োজন করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথীরা বলেন, খেলাধূলা যেমন সুস্থ পরিবেশ ও মাদকমুক্ত রাখতে সমাজে সহায়ক ভুমিকা পালন করে এবং দেশের তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা বড় ভূমিকা পালন করবে।

প্রীতি ম্যাচে সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপের মধ্যে খেলা অনুষ্ঠিত এবং ২ গোলে সিনিয়র দল জয়লাভ করে।

বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয় এর পরিদর্শক ও অডিট অফিসার মুহাম্মাদ মুক্তার হোসেন ভূঁইয়া এবং সভাপতি হিসাবে ছিলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য পারভেজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa