
রুদ্রিক রায় ঋক-এর শুভ অন্নপ্রাশন উপলক্ষে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর পরিবারের অভিনন্দন
চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমীর নৃত্যশিল্পী আরাধ্যা রায় তিথি’র ছোট ভাই রুদ্রিক রায় ঋক-এর শুভ অন্নপ্রাশন গত ৭ জুলাই ২০২৪ রবিবার দুপুর ১ টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পূর্ব সুয়াবীল শ্রী শ্রী সিদ্ধাআশ্রম মঠ মন্দিরস্থ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক আবৃত্তি প্রশিক্ষক সাবরিনা আফরোজা’র শিল্প নির্দেশনায় রুদ্রিক রায় ঋক-এর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানে অভিনন্দন জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক বাংলাদেশ টেলিভিশন শিল্পী মধু চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক ব্যবসায়ী সুভাষ দেবনাথ, পুর্ব সুয়াবীল কালী ও দূর্গা মন্দিরের সাবেক সভাপতি প্রদীপ রায়। সংগঠনের সদস্য নৃত্যশিল্পী আরাধ্যা রায় তিথি, পূর্ণিমা শীল, ঈশিতা চক্রবর্তী, চুমকি চক্রবর্তী প্রমূখ। শুভ অন্নপ্রাশন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রুদ্রিক রায় ঋক’কে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
![]()









