- - -

রিক্সা চুরি যাওয়ার পর উপহারে খুশি তোফাজ্জল

Print News

রিক্সা চুরি যাওয়ার পর উপহারে খুশি তোফাজ্জল

 

নরসিংদীর রায়পুরায় চুরি যাওয়া রিক্সা মালিককে সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার খাকচক গ্রামে ভুক্তভোগীর হাতে উপহার হিসেবে গাড়ির চাবি দেয়া হয়।
জানা যায়, সম্প্রতি উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের গরীব আসহায় তোফাজ্জল মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চুরি যায়। এর পর থেকে সংসার নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছিলেন। তার কষ্ট দেকে স্থানীয় পলাশতলী ইউনিয়ন সামাজ কল্যাণ ঐক্য পরিষদ ও খাকচক দক্ষিণ পাড়া প্রবাসী যুব ঐক্য পরিষদ নামে দুটো সেচ্ছাসেবী সংগঠন নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে উপহার দেন।
এ সময় ভুক্তভোগীর হাতে গাড়ির চাবি তুলে দেন রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো শফিকুল ইসলাম, এম এ কাওছার, নাজমুল হাসান তুষার প্রমূখ।

পলাশতলী ইউনিয়ন ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুষার বলেন, মানবতার সেবায় যারা এই অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছেন তাদের কে জানাই হাজারও সালাম। আল্লাহ পাক যেন এ দান কে কবুল করে নেন। আশাকরি অসহায় মানুষের পাশে বিত্তশীলরা এগিয়ে আসবেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa