- - -

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর

Print News

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি-নির্বাচন কমিশন (ইসি) সাক্ষাতের সময়সূচি পিছিয়ে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য সময় চাইলে প্রথমে ৫ নভেম্বর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা পিছিয়ে ৯ নভেম্বর সময় দেওয়া হয়। ওই দিন দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসন ভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।
সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa