- - -

রায়পুরায় বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Print News
রায়পুরায় বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা
দীর্ঘ এক মিছিল। সমর্থকদের লম্বা সারি। সামনে এক হাত উচিয়ে এগিয়ে চলছেন চরাঞ্চলের চৌধুরী পরিবারের সন্তান সাবেক রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মিজান। এর আগে একবার করে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও চেয়াম্যান পদে বিজয়ী হয়েছিলেন তিনি। তার বাবা প্রয়াত আব্দুল বাছেদ চৌধুরী ছিলেন রাজনীবিদ ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান, ছোট ভাই আসাদুজ্জামান চৌধুরী আযানও ছিলেন ইউপি চেয়ারম্যান। পারিবারিক ভাবেই রাজনীতিক পরিবার থেকে উঠে আসা  মিজান চৌধুরীর এমপি পদে লড়তে চান আ’ লীগের হয়ে।
রোববার (১ অক্টোবর) উপজেলা নীলক্ষা ইউনিয়নে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের হুমকি দেয়। সেই পরাজিত শক্তিকে উৎখাত করতে ক্যাপ্টেন কিংবা প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই আমরা রায়পুরা উপজেলার নেতারাই যতেষ্ট।
সভায় সভাপতিত্ব করেন, নীলক্ষা ইউনিয়ন আ’ লীগ নেতা মালু শিকদার। এ সময় সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa