- - -

রায়পুরায় অবৈধ  ভাবে বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা

Print News
রায়পুরায় অবৈধ  ভাবে বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা
নরসিংদীর রায়পুরায় মোঃ জাকির হোসেন নামে এক ব্যক্তিকে একটি পুকুর থেকে বিনা অনুমোতিতে বালু উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা  অনাদাযে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার  বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এ রায় প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান,উপজেলার চান্দের কান্দি ইউনিয়নের মাইল বাশার সংলগ্ন জাকির হোসেন বিনা অনুমোতিতে একটি পুকুর থেকে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমানিত হওয়ায় জাকির কে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এস আই বিল্লাল,ভূমি অফিসের পেশকার সহকারী মোঃ ইলিয়াছ আহম্মেদ,চান্দের কান্দি ইউনিয়ন ভূমি উপ-সহকারী মোঃ রমজান আলীসহ অনেকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa