- - -

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

Print News

রামপালে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

 

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে , মোঃ মিরাজুল ইসলাম (২২) নামের এক জন মাদক কারবারি কে গ্রেফতার করেছেন । এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি, মোঃ মিরাজুল ইসলাম কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক কৃত মোঃ মিরাজুল ইসলাম রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের দাউদ শেখ এর ছেলে, রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়। রবিবার (২৩ জুন) মাদক , অস্ত্র, জুয়া, বিরোধী অভিযান পরিচালনা কালে , গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্ত্বাবধায়নে এস আই (নিঃ) হুসাইন আহমেদ নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স সহ রামপাল উপজেলার শ্রীকলস সাকিনস্থ জনৈক বাচ্ছু সরদার এর বসত বাড়ীর পিছনে ইটের সলিং রাস্তার উপর ১.মোঃ মিরাজুল ইসলাম (২২) পিতা-দাউদ শেখ গ্রাম- শ্রীকলস, থানা- রামপাল, জেলা -বাগেরহাট। ৪০(চল্লিশ )গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে, আটক মাদক কারবারি কে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa