- - -

রামপালে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ

Print News

রামপালে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ

 

বাগেরহাটের রামপাল উপজেলাধীন ১০ নং বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজার আশ্রয়ন কেন্দ্র সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সম্মুখে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১০২ টি পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।
উক্ত বিনামূল্য খাদ্যশস্য চাল বিতরণ এর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক (লিপান), রামপাল উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ মতিউর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল( ভিপি সোহেল)।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,বাঁশতলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আরেফ হোসেন সহ-আশ্রয়ন কেন্দ্র উপকার ভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa