- - -

রাবির চার ছাত্র লীগের নেতা বহিষ্কার

Print News

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।
১৯ আগস্ট কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, রাবির শের-ই বাংলা ফজলুল হক হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাবি শহীদ হাবিবুর রহমান হল শাখার কর্মী মহিবু মমিন সনেট, শের-ই বাংলা ফজলুল হক হল শাখার কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপের সঙ্গে জড়িত ৪ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
তবে এর আগেও ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মুশফিক তাহমিদ তন্ময়কে বহিষ্কার করা হয়। পরে একই বছর ৩ নভেম্বর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নিবে সেটা মেনে চলতে আমরা বাধ্য। তন্ময় এর আগেও বহিষ্কার হয়েছিল পরে আবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। পুনরায় অপকর্মের দায়ে আজকে আবার স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে। পরবর্তীতে কেউ এমন অপকর্মে যুক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ১৮ আগস্ট রাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষে জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের নেতাসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa