- - -

রাতভর ঘূর্ণিঝড় তান্ডবে বিপর্যস্ত চেন্নাই, পুদুচেরি ! অন্তত ৩ জনের মৃত্যু 

Print News

রাতভর ঘূর্ণিঝড় তান্ডবে বিপর্যস্ত চেন্নাই, পুদুচেরি ! অন্তত ৩ জনের মৃত্যু

 

শনিবার (৩০ নভেম্বর ) রাতভর চলল ঘূর্ণিঝড় ফেনজলের তান্ডব। তবে রবিবার (১ ডিসেম্বর ) সকালে তা শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত চেন্নাই- পুদুচেরির বিস্তীর্ণ এলাকা। গত ৩০ বছরের একদিনের সর্বোচ্চ ৪৬ সেন্টিমিটার বৃষ্টির সম্মুখীন হয়েছে পুদুচেরি। অন‍্যদিকে চেন্নাইয়ে ফেনজলের প্রকোপে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রকাশ, শনিবার (৩০ নভেম্বর ) বিকেলে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের মাঝে মহাবলীপুরমের কাছাকাছি স্থলভাগে প্রবেশে করতে চলেছে ঘূর্ণিঝড় ফেনজল। কিন্তু শেষপর্যন্ত তা প্রবেশ করে রাতের দিকে। অনেক গভীর রাত পর্যন্ত ল‍্যান্ডফলের প্রক্রিয়া চলতে থাকে। ভোরের দিকে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। ফেনজলের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৯০ কিলোমিটার ফলে জনজীবন বিপর্যস্ত হয়। বিমান পরিষেবার মতোই বিঘ্নিত হয় ট্রেন ও বাস চলাচল ও। ফেনজলের প্রকোপে চেন্নাইয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁদের মধ‍্যে ১ জন বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa