- - -

রাজাপুর মিডিয়া ক্লাবের আত্মপ্রকাশ

Print News

রাজাপুর মিডিয়া ক্লাবের আত্মপ্রকাশ

 

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় রাজাপুর মিডিয়া ক্লাব নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (২৯জুলাই) বিকালে আলোচনা সভার মধ্যে দিয়ে নতুন এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। “আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, সংবাদ আমাদের শক্তি” এই স্লোগানকে সামনে নিয়ে এক ঝাঁক তরুণ মেধাবী বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের সমন্বয়ে রাজাপুর মিডিয়া ক্লাবের আত্মপ্রকাশ হয়। রাজাপুর মিডিয়া ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে রাজাপুর মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক আজকের বরিশাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ এমরান হোসেন আদনান কে সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. মাসুম বিল্লাহ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ জাকির সিকদার, মোঃ বেল্লাল হাওলাদার, মোঃ বাহাদুর হোসেন, মোঃ মাসুদ সিকদার, মোঃ মেহেদি হাসান রুবেল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa