- - -

রাজস্থানে গাড়ি সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ৫ জন নিহত

Print News

রাজস্থানে গাড়ি সঙ্গে ডাম্পারের সংঘর্ষে ৫ জন নিহত

 

শুক্রবার (২২ নভেম্বর ) ভারতের রাজস্থানের সুখের থানা এলাকার আম্বেরিতে একটি ডাম্পারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। পুলিশ আধিকারিক হিমাংশু সিং রাজাওয়াত বলেন, দেলোয়ারা রাজসমন্দের বাসিন্দা হিম্মত খটিক (২৪), উদয়পুরের বেদলার বাসিন্দা পংকজ নাগারচি(২৪), খারোল কলোনির বাসিন্দা গোপাল নাগারচি (২৭), সীসারমার বাসিন্দা  গৌরব জিনগর (২৩) এছাড়াও গাড়িতে আরও একজন সওয়ারি ছিলেন। তাঁদের গাড়ি আম্বেরি থেকে ভূল দিক দিয়ে দেবারির দিকে যাচ্ছিল। তখন হঠাৎ সামনে থেকে একটি ডাম্পার চলে আসে। ডাম্পারটির সঙ্গে  গাড়ির সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা সকলেই ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa