- - -

রাজশাহী রেস্টুরেন্ট ব্যবসার নামে প্রতারণা, স্বামী স্ত্রী আটক

Print News

রাজশাহী রেস্টুরেন্ট ব্যবসার নামে প্রতারণা, স্বামী স্ত্রী আটক

 

রাজশাহী রেস্টুরেন্ট ব্যবসার অভিযোগে প্রতারণার অভিযোগে স্বামী স্ত্রী আটক হয়েছেন। রাজশাহী মেট্রো নামের রেস্টুরেন্টে বিনিয়োগের সমুদয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ডা. সামীউল ইসলাম সজীব নগরীর মতিহার থানায় মামলা দায়েরের পর গত ২৮ এপ্রিল অভিযুক্ত নূরে জান্নাত নিতু (২৩) ও শেখ মারুফ আহমেদ (২৩) আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি ল্যাপটপ, একটি অত্যাধুনিক লেন্স সহ DSLR ক্যামেরা উদ্ধার করা হয়।

আটকৃতরা উদয়ন কলেজ অফ বায়োসায়েন্স এন্ড টেকনোলজির মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে নুরে জান্নাত নিতু নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আবুল কালাম আজাদের মেয়ে এবং শেখ মারুফ আহম্মেদ নুরে জান্নাত মিতুর স্বামী। তাদের রাজশাহীর বোয়ালিয়া এলাকার মোন্নাফের মোড় এলাকার ভাড়া বাসা থেকে আটক করা হয়। পরে তাদের কোর্টে চালান করা হয়।
‎
‎মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ডা. মোঃ সামিউল ইসলাম সজীব (৩১) সম্পর্কে ১ নং বিবাদী ‎নূরে জান্নাত নিতুর (২৩) দুলাভাই এবং ২নং বিবাদী শেখ মারুফ আহমেদ (২৩) ১ নং বিবাদী নূরে জান্নাত নিতুর (২৩) স্বামী। রেস্টুরেন্ট ব্যাবসার নামে বিভিন্ন দফায় জায়গা বুকিং, রেস্টুরেন্ট চালু, সরঞ্জাম কেনার নামে মামলার বাদী ডা. মোঃ সামিউল ইসলাম সজীবের (৩১) কাছ থেকে বিবাদী নূরে জান্নাত নিতু ও শেখ মারুফ আহমেদ প্রায় ১৫ লক্ষাধীক টাকা নেন৷
‎
‎পরবর্তীতে ১ ও ২ নং বিবাদীর কাছে মামলার বাদী ডাঃ মোঃ সামিউল ইসলাম সজীব রেস্টুরেন্ট সম্পর্কে জানতে ও টাকার হিসেব নিতে ফোন করলে তারা হিসেব দেয়ার নামে কালক্ষেপন করতে থাকে। হুমকি ধামকি দেখিয়ে একপর্যায়ে মামলার ১ ও ২ নং বিবাদী সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর তিনি থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa