- - -

রাজশাহীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করায় শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা

Print News

রাজশাহীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করায় শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা

 

নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।অভিযুক্ত শিক্ষক হলেন— গোলাম মোস্তফা। তিনি চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ করা হয়েছে।

মানববন্ধন উপস্থিত সকল শিক্ষার্থীরা বলেন, আমরা এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। তিনি একজন খুবই জঘন্য মানুষ, তা না হলে তিনি এমন কাজ করতে পারতেন না। আমরা তার মেয়ের সমতূল্য। এই শিক্ষককে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

বিদ্যালয়ের অভিভাবক বৃন্দের সদস্য ও ছাত্রছাত্রীর অভিভাবকরা জানান, এমন শিক্ষক স্কুলে থাকলে আমাদের সন্তানেরা নিরাপদ নয়৷ এই শিক্ষককে যত দ্রুত সম্ভব বহিষ্কারের দাবি জানাচ্ছি। বিদ্যালয়ের সাবেক সদস্য জগলু শিকদার জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কয়েকবার এ ধনের বিষয় নিয়ে শালিস করা হয়েছে।

মানববন্ধনের সময় উপস্থিত ছিলেন, জোগলু শিকদার,হিলা শেক, মান্নান সরকার, আদম ব্যাপারী,সাইফুল, সাত্তার, গুনি বিশ্বাসয়হ ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa