- - -

রাজধানীর বাড্ডা থেকে বিএনপির গণমিছিল শুরু

Print News

ঢাকার রাজধানীতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ও তার অঙ্গসংগঠনসহ সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সুবাস্তু টাওয়ার থেকে গণমিছিল শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে শুরু হওয়া গণমিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান সভাপতিত্ব করছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও উপস্থিত রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।

এরআগে, বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত গণমিছিলে অংশ নিতে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ার এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে ঢাকা উত্তর বিএনপি।

এছাড়া একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa