- - -

রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাধ এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Print News

রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাধ এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজ (০১ নভেম্বর ২০২৪) তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড কর্তৃক বাউনিয়াবাধ এলাকায় মাদকের স্পটে যৌথ অভিযান পরিচালনা করে রেহানা আক্তার এবং খাদিজা খদি নামের দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময়, রেহানা আক্তারের নিকট হতে ০১ কেজি গাঁজা, ১১টি পুরিয়া এবং মাদক বিক্রয়ের নগদ ৩৮,১৫০ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, খাদিজা খদি বাউনিয়াবাধ এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa