- - -

রাজধানীর দারুস সালামে যৌথ বাহিনীর অভিযানে মোবাইল, দেশীয় অস্ত্র, বুলেট  ও পিস্তল উদ্ধারসহ আটক  -৪

Print News

রাজধানীর দারুস সালামে যৌথ বাহিনীর অভিযানে মোবাইল, দেশীয় অস্ত্র, বুলেট  ও পিস্তল উদ্ধারসহ আটক  -৪

 

রাজধানীর দারুস সালাম থানা এরিয়ায়  যৌথ বাহিনীর অভিযানে কয়েকটি মোবাইল, ১টি দেশীয় অস্ত্র , ১টি বুলেট ও ১ টি পিস্তল উদ্ধারসহ  ৪ জনকে আটক  করা হয়েছে   , সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলছে আর এর অংশ  হিসেবে ৩ অক্টোবর  রাত ৮ ঘটিকার সময় এ অভিযান চালায যৌথ বাহিনী । দারুস সালাম থানা পুলিশ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ  সূত্রে জানা যায় , গাবতলী সিটি কলোনির সোহান  নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র  রয়েছে,  এর ভিত্তিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ ৩ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধারে  অভিযান শুরু করে। এ সময় রাজধানীর গাবতলীর সিটি কলোনি এলাকা থেকে প্রথমে  মোঃ সোহান শেখ কে আটক করেন এরপর তার তথ্যের ভিত্তিতে বাকি তিনজন যথাক্রমে মোহাম্মদ হোসেন , মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ রিফাত কে আটক  করে এবং তাদের তথ্যের ভিত্তিতে মোবাইল, দেশীয় অস্ত্র ও পিস্তল উদ্ধার করে দারুস সালাম থানায় তাদের সোপর্দ করে  , এ ব্যাপারে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ রকিব -উল- ইসলাম আটকের  সত্যতা নিশ্চিত করে বলেন – পুলিশ ও সশস্ত্র বাহিনী কর্তৃক একটি টিম অভিযানে নেমে তাদের আটক করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে কয়েকটি মোবাইল একটি দেশীয়  অস্ত্র ও একটি পিস্তল উদ্ধার করা হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa