- - -

রাজধানীর টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক অভিযান: আটক ০৪ জন

Print News

রাজধানীর টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক অভিযান: আটক ০৪ জন

 

গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ১৯৩০ ঘটিকা হতে ২১৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক টঙ্গী পূর্ব থানার আওতাধীন ব্যাংকের মাঠ সংলগ্ন মাদকের স্পটে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, দেশীয় মদ, মরিয়ম ফুল, ১৭ টি মোবাইল এবং অবৈধ নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র বর্মন এবং তার ০৩ জন সহযোগী মিরাজ, কিফায়াত উল্লাহ ও শামীমকে গ্রেফতার করা হয়। আটকৃতদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa