- - -

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Print News

রাজধানীর ধোলাইপাড়ে পিকআপভ্যানের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ ১৪ আগস্ট ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সোহেলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মোশারফ হোসেন জানান, ভোরে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে মানুষের জটলা দেখতে পান তিনি। কাছে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। এ সময় তিনি জানতে পারেন ওই যুবককে একটি পিকআপভ্যান ধাক্কা দিয়ে চলে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সকাল ৭টার দিকে ওই যুবক মারা যান।
চিকিৎসকের বরাত দিয়ে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, এখন পর্যন্ত ওই যুবকের কোনো স্বজনকে পাওয়া যায়নি। তবে জানা গেছে, ওই যুবক ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রী উঠিয়ে দিতেন এবং এর বিনিময়ে বাস থেকে ১০-২০ টাকা করে পেতেন। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই তদন্ত করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa