- - -

রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নূরুল আমিনের স্ত্রীর ইন্তেকাল : মানবাধিকার সংস্থার শোক প্রকাশ

Print News

রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নূরুল আমিনের স্ত্রীর ইন্তেকাল : মানবাধিকার সংস্থার শোক প্রকাশ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া পৌরসভা শাখার প্রতিষ্ঠাতা-সভাপতি ও আজীবন সদস্য, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ নূরুল আমিন-এর স্ত্রী এবং মানবাধিকার পৌরসভা শাখার আজীবন সদস্য ও কার্যকরী পরিষদ (২০২৩-২৭)-এর দফতর সম্পাদক মোহাম্মদ শওকত আকবর-এর মা ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তিকালে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারপার্সন অ্যাডভোকেট সিগমা হুদা, রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা কর্তৃপক্ষ ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। মানবাধিকার কর্তৃপক্ষ মরহুমার শোকাহত স্বামী, পুত্র, কন্যা ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মেয়র সাহেব আমেরিকা থেকে স্ত্রীর লাশ নিয়ে দেশে আসার পর জানাযার সংবাদ জানানো হবে এবং জানাযায় সম্ভব হলে সকলের সদয় উপস্থিতি কামনা করেছেন তাঁদের শোকাহত পুত্র মানবাধিকার কর্মী শওকত আকবর।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa