- - -

রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে অনুষ্ঠিত হলো ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় অষ্টপরিস্কারসহ নানা আয়োজন

Print News

রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে অনুষ্ঠিত হলো ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় অষ্টপরিস্কারসহ নানা আয়োজন

 

গত ১৪ ফেব্রুয়ারী ২০২৪ বুধবারে সকাল থেকে দিনব্যাপী চলে নানা আয়োজনে এক অপূর্ব অনুষ্ঠানমালা। এক দল গ্রামের তরুণরা এক রঙের কাপড় পরিধান করে ছাতা এবং বুদ্ধ পতাকা নিয়ে বিহারে আগমন করে বিহার থেকে মহান পূজনীয় ভিক্ষু সংঘকে জনে জনে নিয়ে এবং এক রঙের শাড়ি পড়ে তরুণীরা পুষ্প দিয়ে মহান পূজনীয় ভিক্ষুসংঘকে আগমনে পুষ্পার্ঘ প্রদান করেন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহান ভিক্ষু সংঘের আসন গ্রহণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান ধার্মিক উপাসক সুবিমল বড়ুয়া ও উপাসিকা বাণী বড়ুয়ার পরিবার আয়োজিত সুখবিলাস উত্তর পদুয়া রাঙ্গুনিয়া চট্টগ্রামে এ মহতি অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংঘিক কৃতি ও রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সভাপতি সুমঙ্গল মহাথেরো। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সভাপতি শ্রীমৎ সুনন্দ মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ন-মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথেরো, অভয়ানন্দ মহাথেরো, প্রজ্ঞাশ্রী মহাথেরো, সুমনোবংশ মহাথেরো, প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, শান্তিলোক মহাথেরো।
বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন অধ্যাপক সুনন্দ মহাথেরো, পরমানন্দ মহাথেরো, সংঙ্গানন্দ মহাথেরো, জ্ঞানবংশ মহাথেরো, বিনয়াচার্য মহাথেরো, দেবশ্রী মহাথেরো, দীপস্কর মহাথেরো, এম ধর্মবোধি থেরো, স্বরূপানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি থেরো, বিনয় রক্ষিত মহাথেরো, শীলবংশ থেরোসহ আরো শতাধিক মহান পূজনীন ভিক্ষুসংঘ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুখবিলাস পিসারীস প্ল্যাণ্টেশনের চেয়ারম্যান সুখবিলাস গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনিতীবিদ, বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত আলহাজ্ব এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, বিনয় ভুষণ বড়ুয়া। স্বাগত ভাষণ প্রদান করেন রাজেন তালুকদার। পঞ্চশীল প্রর্থনা করেন অশোক কুমার তালুকদার। সমগ্র অনুষ্ঠান সঞ্চয়ালনা ছিলেন কদলপুর শ্মশান বিহারের অধ্যক্ষ ও পরিবারের বড় সন্তান স্মৃতিমিত্র থেরো। অনুষ্ঠানে কদলপুর গ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে জ্ঞাতী স্বজনগণ উপস্থিত থেকে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন ফ্রান্স প্রবাসী রিটু বড়ুয়া ও আমেরিকা প্রবাসী টুটু বড়ুয়া।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa