- - -

রাঙ্গামাটি শান্তিনগর দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Print News

রাঙ্গামাটি শান্তিনগর দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

 

রাঙ্গামাটির শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকায় একটি সেমি-পাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ২টায় শহরের শান্তিনগর নতুন বাস স্টেশন এলাকার মেসার্স আবরার কনস্ট্রাকশনের দোকানঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ সাব-অফিসার মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa