- - -

রাউজানের সাবেক এমপি ফজলে করিমের নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্হদের আহাজারি

Print News

রাউজানের সাবেক এমপি ফজলে করিমের নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্হদের আহাজারি

রাউজানের আকাশে-বাতাসে এখনো ভাসছে এবিএম ফজলে করিমের অত্যাচারের নিদর্শন এবং গৃহপালিত দুর্নীতিরাজের বিরুদ্ধে পুলিশের নির্যাতিত মানুষের কান্না। সেই মানুষদের অজানা কাহিনি তুলে ধরতে একঝাঁক সাংবাদিক মাঠে – ময়দানে তথ্য অনুসন্ধানে নেমেছে।
রাউজানের নোয়াপাড়া গ্রামের টিটু ক্রসফায়ার থেকে বাঁচলেও, এস আই টুটলের নির্যাতন থেকে বাঁচতে পারেনি। তার একটি পা ও হাত—চিরতরে পঙ্গু হয়ে গেছে। মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে আটক থাকার পরও রাউজানের সাবেক এমপি ফজলে করিম, ওসি প্রদীপ, ওসি হারুনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে রাউজানের নোয়াপাড়ার এ বিএনপি নেতা টিটু। তাঁর উপর চালানো অমানবিক নির্যাতন, গুলি করে পা কর্তনসহ বারবার মিথ্যার শিকার হওয়ার কাহিনি তুলে ধরে সংবাদ সম্মেলনে তিন নির্যাতিতরা পৃথকভাবে তাদের কান্না বিজড়িত কণ্ঠে ঘটনার বিবরণ দিয়েছেন।

IMG 20240827 WA0144 300x300

ফজলে করিমের শাসনামলে রাউজানে চলেছে হত্যা লীলা। বিএনপি নেতা-কর্মীদের নিধনযজ্ঞে শুধু নয়, সালাহ উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী দেরকেও করিমের নির্দেশ না মানলে এলাকা ছাড়তে হয়েছে। এমনকি আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীকেও রেহায় দেয় নি এই নির্মম অত্যাচারের খড়গ । ফজলে করিমের অঘোষিত কিলারের ভূমিকা নিয়ে একটি সিনেমা নির্মাণেরও কথা চলছে, যা নিয়ে বিস্তারিত লেখার জন্য অসংখ্য সাংবাদিক এখন সরেজমিনে তদন্ত করছে। তাঁদের অত্যাচারের শিকার অসহায় মানুষের আহাজারি ও কান্নার শব্দ এখনো রাউজানের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa