- - -

যুব লীগকে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে কাজ করতে হবে

Print News

সীতাকুণ্ড উপজেলা যুব লীগের প্রস্তুতি সভায় কায়কোবাদ ওসমানী
যুব লীগকে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে কাজ করতে হবে

 

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী বলেন, বাংলাদশ আওয়ামী যুব লীগের সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকতে হবে। শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামায়াতের সকল অপকর্মের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশ আওয়ামী যুব লীগ সীতাকুণ্ড উপজেলা যুব লীগ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী।

আজ ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে সীতাকুণ্ড উপজেলা যুব ভলীগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো মোরশেদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুব লীগের আইন বিষয়ক সম্পাদক বিমল চন্দ্র নাথ।
চট্টগ্রাম উত্তর জেলা যুব লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সহ সভাপতি ওসমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর বদিউল আলম জসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা যুব লীগের সহ সভাপতি ইকবাল চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা যুব লীগের দপ্তর সম্পাদক আমিনুল হক, জেলা যুব লীগ নেতা শরীফুল আলম শরীফ, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, ১০ নং ইউনিয়ন যুব লীগের সহসভাপতি মোস্তাকিম আরজু, ৭ নং ইউনিয়ন যুব লীগের সভাপতি জিয়াউদ্দিন রাজু, ৫ নং ইউনিয়ন যুব লীগের সভাপতি আকবর হোসেন, ৬ নং ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো আলমগীর, ১ নং ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক প্রতাপ নাথ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa